• ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ফেনীতে যুবদল নেতার বাড়ি থেকে চোরাই ট্রাক উদ্ধার


ফেনী প্রতিনিধি ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ০৮:০৩ পিএম
ফেনীতে যুবদল নেতার বাড়ি থেকে চোরাই ট্রাক উদ্ধার

ছবি: প্রতিনিধি

ফেনীর সোনাগাজী উপজেলার ছাড়াইতকান্দি ইউনিয়নের একটি যুবদল নেতার বাড়ি থেকে সোমবার চোরাই ট্রাক উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত সোনাগাজী উপজেলা যুবদলের সদস্য সচিব ইমাম হোসেন প্রবীরকে দলীয় শৃঙ্খলাভঙ্গের কারণে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভ‚ইয়ার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারাদেশ জানানো হয়।

পুলিশ জানিয়েছে, চট্টগ্রামের পতেঙ্গা থেকে গত ৮ ফেব্রুয়ারি ট্রাকটি চুরি হয়। ট্রাকটির মালিক মোঃ হারুন ১৫ ফেব্রæয়ারী স্থানীয় ইপিজেড থানায় মামলা দায়ের করেন।

সোমবার পুলিশ গোপন সূত্রের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে দক্ষিণ চরচান্দিয়া গ্রামের মোঃ ইউনুস প্রকাশ ডালিমকে গ্রেপ্তার করে। তার তথ্য অনুযায়ী, দুপুরের দিকে স্থানীয় যুবদলের সদস্য সচিব ইমাম হোসেন প্রবীরের বাড়ি থেকে ট্রাকের খণ্ডাংশ উদ্ধার করা হয়।

সোনাগাজী মডেল থানার ওসি (তদন্ত) মো. সফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত ট্রাক এবং চোরাই কাজে সহযোগিতাকারী গ্রেফতারকৃত ডালিমকে ইপিজেড থানায় নেওয়া হয়েছে।

এসএইচ 


 

Link copied!