• ঢাকা
  • বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

দৌলতপুরে ট্রাক চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার, হত্যার সন্দেহ


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ০৭:৫১ পিএম
দৌলতপুরে ট্রাক চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার, হত্যার সন্দেহ

কুষ্টিয়ার দৌলতপুরে উজ্জল হোসেন নামে এক ট্রাক চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার খলিসাকুন্ডি বাজারের একটি দুইতলা ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত উজ্জল হোসেন খলিসাকুন্ডি এলাকার ঈমান আলীর ছেলে। তিনি পেশায় ট্রাক চালক ছিলেন এবং স্থানীয় আসাদুল হকের বাড়ির দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার বিকেলে ওই বাসা থেকে দুর্গন্ধ ছড়ালে বাড়ির মালিক তালাবদ্ধ কক্ষ খুলে ভেতরে তাঁর মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হলে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

বাড়ির মালিক জানান, প্রায় সাত মাস আগে উজ্জল বাসাটি ভাড়া নেন। গত ১০ ফেব্রুয়ারি রাতে তিনি ভাড়ার টাকা পাঠিয়েছিলেন। এরপর থেকে তাঁর সঙ্গে আর যোগাযোগ হয়নি। মঙ্গলবার তালা খুলেই মরদেহের সন্ধান পাওয়া যায়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁকে হত্যা করে মরদেহ কক্ষে রেখে বাইরে থেকে তালা লাগানো হয়েছিল। ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসএইচ 

Wordbridge School
Link copied!