• ঢাকা
  • বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ধুলাবালি থেকে সুরক্ষায় আশুলিয়ায় ছাত্রদলের মাস্ক বিতরণ


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ০১:২৩ পিএম
ধুলাবালি থেকে সুরক্ষায় আশুলিয়ায় ছাত্রদলের মাস্ক বিতরণ

ছবি: প্রতিনিধি

সাভারের আশুলিয়ায় শুষ্ক মৌসুমে বেড়ে যাওয়া ধুলাবালির কারণে জনদুর্ভোগ কমাতে মাস্ক বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আশুলিয়া থানা শাখা।

বুধবার সকালে আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ড এলাকায় পথচারী, শ্রমিক, চালক, রিকশাচালক ও শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। কর্মসূচিটি আয়োজন করেন থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসমাইল হাবিব।

ইসমাইল হাবিব বলেন, ধুলাবালি ও বায়ুদূষণের কারণে সাধারণ মানুষ নানা ধরনের শ্বাসকষ্ট ও স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন। সামাজিক দায়বদ্ধতা থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে এবং জনস্বার্থে এমন কার্যক্রম অব্যাহত থাকবে।

কর্মসূচিতে স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা সবাইকে স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত মাস্ক ব্যবহারের আহ্বান জানান।

এসএইচ 

Wordbridge School
Link copied!