• ঢাকা
  • রবিবার, ০১ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত হয়েছে: স্থানীয় সরকারমন্ত্রী


ঠাকুরগাঁও প্রতিনিধি  মার্চ ১, ২০২৬, ১১:৪৩ এএম
ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত হয়েছে: স্থানীয় সরকারমন্ত্রী

ছবি : প্রতিনিধি

ঠাকুরগাঁও: স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত হয়েছে। সে জন্য ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালকে ৫'শ শয্যায় উন্নত করার চেষ্টা থাকবে। 

রোববার (১ মার্চ) সকালে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল পরিদর্শন করতে এসে মির্জা ফখরুল এ কথা বলেন। 

মির্জা ফখরুল বলেন, এই এলাকার মানুষ যেনো স্বাস্থ্য সেবা পায়। সে বিষযে আমরা সজাগ থাকবো। হাসপাতাল সুপারকে বলা হয়েছে যা যা প্রয়োজন। আমাদের জানালে আমরা সেভাবে সরকারের তরফ থেকে ব্যবস্থা করে দিতে পারবো। 

জেলা প্রশাসকের পক্ষে থেকে হাসপাতালে আরেকটি লিফ এর ব্যবস্থা করে দেয়া হবে। 

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, আমি হাসপাতালের সিভিল সার্জনসহ কর্মকর্তাদের অনুরোধ করব স্বাস্থ্য ব্যবস্থাটা যাতে এই জেলায় ভালো হয় সাধারণ মানুষ যাতে ভালো চিকিৎসা পায় সেই অনুয়ায়ী আমাদের সীমিত সম্পদ দিয়ে যেন কাজ করতে পারি। 

যারা দীর্ঘ সময় ধরে হাসপাতালে কর্মরত আছেন সে বিষয়টিও দেখা হচ্ছে। খুব দ্রুত ঠিকঠাক করার জন্য ব্যবস্থা নেয়া হবে। আমাদের সরকারে আসার মাত্র দশ দিন সময় লাগবে এর মধ্যে নিশ্চই আমরা ঠিক করে ফেলবো। 

এসময় জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার বেলাল হোসেন, জেনারেল হাসপাতালের তত্ববধায়ক ফিরোজ জামান জুয়েল, জেলা বিএনপির সভাপতি ফয়সল আমিনসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

পিএস
 

Wordbridge School
Link copied!