• ঢাকা
  • মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

কুকুরের ভাষাকে রূপান্তরের অ্যালগরিদম আবিস্কার, গিনিজ রেকর্ডের জন্য মনোনীত নাহিদ


রাজশাহী প্রতিনিধি মার্চ ৩, ২০২৬, ০৪:০২ পিএম
কুকুরের ভাষাকে রূপান্তরের অ্যালগরিদম আবিস্কার, গিনিজ রেকর্ডের জন্য মনোনীত নাহিদ

ছবি : প্রতিনিধি

রাজশাহী: রাজশাহী নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২৮ ব্যাচের শিক্ষার্থী নাহিদ আলম কুকুরের ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করার অ্যালগরিদম আবিস্কার করে গিনিজ ওয়ার্ল্ড রেকর্ডের জন্য মনোনীত হয়েছে। শীর্ঘ্রই তিনি গিনিজ রেকর্ডের জন্য সিঙ্গাপুরে গিয়ে এই বিষয়ে প্রতি প্রতিবেদন দাখিল করবেন।

নাহিদ আলম বলেন, তিন বছর ৪ মাস ধরে ৬ জন শিক্ষার্থী এই গবেষণা কাজ পরিচালনা করছেন। গবেষণার নেতৃত্ব দিচ্ছেন নাহিদ আলম।

নাহিদ আলম বলেন, De-Bridge হলো বিশ্বের প্রথম এআই-চালিত বায়ো-ইনফরমেটিক্স সফটওয়্যার, যা মূলত অবুঝ প্রাণীদের মনের ভাষা এবং শারীরিক অনুভূতিকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করার একটি ডিজিটাল সেতু। এই সিস্টেমটি তিনটি ধাপে কাজ করে: প্রথমে প্রাণীর শরীরে লাগানো একটি গ্রাফিন-ভিত্তিক ন্যানো-সেন্সর তার স্নায়ুতন্ত্র থেকে নির্গত সূক্ষ্ম বায়ো-ফ্রিকোয়েন্সি বা নিউরাল সিগন্যাল সংগ্রহ করে; এরপর একটি বিশেষ ফ্র্যাক্টাল অ্যান্টেনা সেই সিগন্যালটিকে গ্রহণ করে পিসিতে থাকা De-Bridge AI Core-এ পাঠায়; সবশেষে আমাদের শক্তিশালী এআই অ্যালগরিদম সেই জটিল ফ্রিকোয়েন্সিগুলোকে রিয়েল-টাইমে বিশ্লেষণ করে মানুষের ভাষায় (যেমন: "আমি অসুস্থ" বা "আমার ক্ষুধা লেগেছে") অনুবাদ করে। এটি মূলত শব্দ বা ডাক নয়, বরং সরাসরি প্রাণীর মস্তিস্কের তরঙ্গ বা 'ইন্টেন্ট' ডিকোড করার একটি বৈপ্লবিক প্রযুক্তি।

তিনি বলেন, বিজ্ঞানী আলেকজান্ডার গ্রাহাম্বের জীবন কাহিনী পড়ে তিনি অনুপ্রেরণা পান, কিছু একটা আবিষ্কার করার। এই চিন্তা চেতনা থেকেই তিনি গবেষণা কাজে মনোনিবেশ করেন। দীর্ঘ প্রচেষ্টার পর এই সফলতা পান নাহিদ আলম। নাহিদ আলমের আরও অর্জন রয়েছে। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানমেলা ২০২৪ এ চ্যাম্পিয়ন হয়। এছাড়া ২০২৪ সালের ডিসেম্বরে গুগল ক্লাউড এ এআই রিসার্চার হিসেবে রিমোট জব পেয়েছিলেন।

এই সফলতা অর্জনে নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিএসই বিভাগের শিক্ষকদের অবদানে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পিএস

Wordbridge School
Link copied!