• ঢাকা
  • বুধবার, ১৯ আগস্ট, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ঢাকা বোর্ডে বিজ্ঞান বিভাগে প্রথম বায়েজিদ, প্রশাসকের শুভেচ্ছা 


সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি আগস্ট ১৯, ২০২৬, ০৫:৪২ পিএম
ঢাকা বোর্ডে বিজ্ঞান বিভাগে প্রথম বায়েজিদ, প্রশাসকের শুভেচ্ছা 

ছবি : প্রতিনিধি

সিদ্ধিরগঞ্জ: এসএসসি পরীক্ষার ফলাফলে ঢাকা শিক্ষা বোর্ডের বিজ্ঞান বিভাগে (বালক) প্রথম স্থান অধিকারী বায়েজিদ ইবনে ওবায়েদকে ফুল ও মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ।

বুধবার (১৯ আগস্ট) সকালে তিনি সিদ্ধিরগঞ্জে অবস্থিত বায়েজিদের বাসায় গিয়ে তার সঙ্গে দেখা করেন এবং এই কৃতিত্বের জন্য তাকে অভিনন্দন জানান। 

অধ্যাপক মামুন মাহমুদ বায়েজিদের হাতে ফুল তুলে দেন এবং মিষ্টি খাইয়ে তার সাফল্য উদযাপন করেন। বায়েজিদের এমন অসাধারণ ফলাফলে তার পরিবার ও স্বজনদের মধ্যেও আনন্দের সৃষ্টি হয়েছে। 

এ সময় উপস্থিত ছিলেন বায়েজিদের বাবা শিক্ষক ওবায়েদুল হক এবং সোনারগাঁ কাজী ফজলুল হক উইমেন্স কলেজের সহকারী অধ্যাপক বদরুনাহার।

অধ্যাপক মামুন মাহমুদ বায়েজিদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং তার এই সাফল্য ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

পিএস

Link copied!