• ঢাকা
  • শুক্রবার, ০৬ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

রংপুরে পাটের উৎপাদন বাড়াতে উদ্যোগ নেওয়া হবে: ডিসি 


রংপুর ব্যুরো মার্চ ৬, ২০২৬, ০১:৪৯ পিএম
রংপুরে পাটের উৎপাদন বাড়াতে উদ্যোগ নেওয়া হবে: ডিসি 

ছবি: প্রতিনিধি

রংপুরের জেলা প্রশাসক মো. এনামুল আহসান বলেছেন, জেলায় পাটের উৎপাদন বাড়াতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে। নদী, নালা ও খাল-বিলে সময়মতো পানি না থাকায় পাটচাষিরা বিপাকে পড়ছেন। এ কারণে দিন দিন পাটচাষ কমে যাচ্ছে।

তিনি বলেন, নদী-নালা ও খাল-বিলে কীভাবে পানি সংরক্ষণ করে রাখা যায়, সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। কারণ পাটচাষ অনেকটাই পানির ওপর নির্ভরশীল। সময়মতো খাল-বিলে পানি ধরে রাখতে পারলে পাটের ভালো ফলন এবং উৎপাদন বাড়ানো সম্ভব হবে।

শুক্রবার সকাল সাড়ে ১০টায় রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় পাট দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসনের আয়োজনে এবং পাট অধিদপ্তরের সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রমিজ আলমের সভাপতিত্বে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জয় কুমার রায় ও রংপুর পাট অধিদপ্তরের সহকারী পরিচালক তারানা আফরোজ সজনী। এ সময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসএইচ 

Wordbridge School
Link copied!