• ঢাকা
  • বুধবার, ২৫ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

হিলিতে এসপির গাড়ি আটক, শ্রমিকদের মব সৃষ্টির চেষ্টা; গ্রেপ্তার ১


হিলি প্রতিনিধি মার্চ ৮, ২০২৬, ০৭:১৬ পিএম
হিলিতে এসপির গাড়ি আটক, শ্রমিকদের মব সৃষ্টির চেষ্টা; গ্রেপ্তার ১

ছবি: প্রতিনিধি

দিনাজপুরের হিলিতে ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপারের গাড়ি আটকে ড্রাইভারকে মারধরের অভিযোগ উঠেছে এসআর পরিবহনের এক চালকের বিরুদ্ধে। এ সময় কিছু পরিবহন শ্রমিক মব সৃষ্টির চেষ্টা করে এবং প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শনিবার রাত সাড়ে ৯টার দিকে হাকিমপুর উপজেলার হিলি চারমাথা মোড়ে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার মো. বেলাল হোসেন ছুটি শেষে কর্মস্থলে যোগ দিতে নওগাঁর পত্নীতলা থেকে মাইক্রোবাসে করে রওনা দেন। পথে জয়পুরহাটের পাঁচবিবিতে ইফতার শেষে আবার ঠাকুরগাঁওয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন তিনি।

পথিমধ্যে হিলির দিকে আসা এসআর পরিবহনের একটি কোচকে সাইড দেওয়ার সংকেত দিলে কোচটি মাইক্রোবাসের দিকে চাপিয়ে দেয়। এতে মাইক্রোবাসটি সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। তবে এতে কেউ গুরুতর আহত হননি।

পরে হিলি চারমাথা মোড়ে পৌঁছালে ওই কোচের চালক ও স্থানীয় কয়েকজন পরিবহন শ্রমিক মাইক্রোবাসটি আটকায় এবং ড্রাইভারকে মারধর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, এসআর পরিবহনের চালক হাফিজুল ইসলামকে আটক করা হয়েছে। মব সৃষ্টির চেষ্টার অভিযোগে তার বিরুদ্ধে মামলা দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।

এসএইচ 

Wordbridge School
Link copied!