• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

শিমুল ফুল দেখতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল দুই যুবকের


সিরাজগঞ্জ প্রতিনিধি মার্চ ১২, ২০২৬, ০৬:৫৮ পিএম
শিমুল ফুল দেখতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল দুই যুবকের

প্রতীকী ছবি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শিমুল ফুল দেখতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ঘাটিনা রেলব্রিজ এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার আব্দুল লতিফ প্রামাণিকের ছেলে আলফে সানি এবং একই গ্রামের আক্তার হোসেনের ছেলে ফয়সাল।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে দুই যুবক ঘাটিনা এলাকার শিমুল ফুলের বাগান দেখতে ও ছবি তুলতে রেলব্রিজের ওপর ওঠেন। এ সময় হঠাৎ একটি ট্রেন এসে পড়লে তারা সরে যাওয়ার চেষ্টা করেন। এতে ট্রেনের ধাক্কায় একজন ঘটনাস্থলেই মারা যান এবং অপরজন গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে উল্লাপাড়া ৩০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোকলেছুর রহমান জানান, ট্রেনের ধাক্কায় ব্রিজ থেকে পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এসএইচ 

Wordbridge School
Link copied!