• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সাতক্ষীরায় ৩ শতাধিক শিশুর মুখে ঈদের হাসি


সাতক্ষীরা প্রতিনিধি মার্চ ১৭, ২০২৬, ১২:৫৫ পিএম
সাতক্ষীরায় ৩ শতাধিক শিশুর মুখে ঈদের হাসি

ছবি : প্রতিনিধি

সাতক্ষীরা: সাতক্ষীরায় ৩ শতাধিক শিশুর মুখে ফুটেছে ঈদের আনন্দের হাসি। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে সদর ও তালা উপজেলায় এই ব্যতিক্রমী আয়োজন অনুষ্ঠিত হয়।

ঈদকে সামনে রেখে নতুন পোশাক ও ঈদ সালামি পেয়ে আনন্দে মেতে ওঠে শিশুদের মুখ। স্বেচ্ছাসেবী সংগঠন আমরা বন্ধু ইয়ুথ ফাউন্ডেশন বিশেষ চাহিদাসম্পন্ন, এতিম ও দুস্থ পরিবারের শিশুদের হাতে তুলে দেয় নতুন পোশাক ও নগদ অর্থ।

এই আয়োজনকে কেন্দ্র করে সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুল ও তালা উপজেলা শিল্পকলা প্রাঙ্গণ শিশুদের হাসি-আনন্দে উৎসবমুখর হয়ে ওঠে। আয়োজকরা জানান, সাতক্ষীরা সদর ও তালা উপজেলার মোট ৩০০ শিশুর মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

আমরা বন্ধু’র ঈদ উপহার বিতরণ কমিটির আহ্বায়ক সাকিবুল হাসান বলেন, “আমরা বন্ধু ২০১৫ সাল থেকে সাতক্ষীরায় পিছিয়ে পড়া শিশুদের নিয়ে কাজ করছে। প্রতিবছরের মতো এবারও ঈদ উপহার দেওয়া হয়েছে। তবে এবারের আয়োজন অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। একযোগে দুই উপজেলায় ৩০০ শিশুর মাঝে উপহার পৌঁছে দেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, শিশুদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পেরে তারা অত্যন্ত আনন্দিত।

অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন সামাজিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন এবং এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানান।

পিএস

Wordbridge School
Link copied!