• ঢাকা
  • শনিবার, ২৮ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

তেলের দাবিতে সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ


সাতক্ষীরা প্রতিনিধি মার্চ ২৮, ২০২৬, ০৯:৫০ এএম
তেলের দাবিতে সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ

সাতক্ষীরার ছয়ঘরিয়াস্থ লস্কর পেট্রোল পাম্পে তেল না পেয়ে সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেছে বিক্ষুব্ধ জনতা। শুক্রবার (২৭ মার্চ) রাত ৮টার পর এই ঘটনা ঘটে। এতে সাতক্ষীরার প্রধান সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।

স্থানীয়রা জানান, পাম্পে তেল থাকা সত্ত্বেও সাধারণ গ্রাহকদের দেওয়া হচ্ছে না—এমন অভিযোগে মোটরসাইকেল চালক ও স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে তারা পাম্পের সামনের সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে এবং বাঁশ অবরোধ সৃষ্টি করেন। ভুক্তভোগীদের দাবি, পাম্প মালিকরা সিন্ডিকেট করে সাধারণ মানুষকে বঞ্চিত করে খোলা বাজারে চড়া দামে তেল বিক্রি করছেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। এর আগে গত রাতেও কপোতাক্ষ ফিলিং স্টেশনে একই অভিযোগে সড়ক অবরোধ করা হয়েছিল। দফায় দফায় এই অবরোধের ফলে সাধারণ যাত্রী ও পরিবহন চালকরা চরম ভোগান্তিতে পড়েছেন।

এম

Wordbridge School
Link copied!