• ঢাকা
  • সোমবার, ০৬ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মধ্যরাতে আগুনে পুড়ল ওসমানী বিমানবন্দরে ইমিগ্রেশন সার্ভার রুম


জেলা প্রতিনিধি এপ্রিল ৬, ২০২৬, ০৬:২১ এএম
মধ্যরাতে আগুনে পুড়ল ওসমানী বিমানবন্দরে ইমিগ্রেশন সার্ভার রুম

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের এরাইভাল ইমিগ্রেশন বিভাগের সার্ভার রুমে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

রোববার (৫ এপ্রিল) রাত ১১টা ৩৫ মিনিটে এই ঘটনা ঘটে। এরপর ১২টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।  খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ইমিগ্রেশন সার্ভার স্টেশন পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। 

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার কুতুব উদ্দিন সাংবাদিকদের বলেন, কাস্টমসের উপরের তলায় অ্যারাইভাল ইমিগ্রেশনের সার্ভার থেকে আগুনের সূত্রপাত হয়। এতে কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

ওসমানী বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, ফায়ার সার্ভিস আগুন লাগার আধা ঘণ্টার মধ্যেই আগুন নেভাতে সক্ষম হয়েছে। তবে ক্ষয়ক্ষতি যেটা হয়েছে, তাতে এখান থেকে ফ্লাইট কার্যক্রমে ব্যাঘাত ঘটবে না। ঢাকার সহযোগিতা নিয়ে ফ্লাইট কার্যক্রম চালু রাখা হবে।

তিনি বলেন, আগুন কীভাবে লাগল, তা বলা যাচ্ছে না। তবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ছাড়া সব ফ্লাইট ছাড়ার পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যে কারণে যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়নি।

এম

Wordbridge School
Link copied!