• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

শেরপুরে ভোট বর্জন করল জামায়াত


শেরপুর প্রতিনিধি এপ্রিল ৯, ২০২৬, ০৪:০৩ পিএম
শেরপুরে ভোট বর্জন করল জামায়াত

ছবি : প্রতিনিধি

শেরপুর: অনিয়মের অভিযোগ তুলে শেরপুর-৩ আসনে ভোট বর্জন করেছে জামায়াত। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর আড়াইটায় এ তথ্য নিশ্চিত করেন জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান।

তিনি বলেন, নির্বাচনে কারচুপিসহ নানা অনিয়ম হয়েছে। জামায়াত এ ভোট বর্জন করছে। বিকেল ৩টায় প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত তুলে ধরা হবে।

এর আগে শেরপুর-৩ আসনে সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। এ আসনে ১২৮টি ভোটকেন্দ্রের ৭৫১টি ভোটকক্ষে ভোটগ্রহণের কথা রয়েছে। এখানে মোট ভোটার চার লাখ ৯ হাজার ৮০৬ জন।

পিএস

Link copied!