চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পাচারের সময় ২১২ লিটার ডিজেল উদ্ধার করেছে বিজিবি। উদ্ধারকৃত ডিজেলের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে। রোববার রাতে চুয়াডাঙ্গা দর্শনা সীমান্তবর্তী এলাকার বড়বলদিয়া গ্রামের হেলাতলা এলাকা থেকে ১ ড্রাম ডিজেল উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা ছয় বিজিবির পরিচালক লে. কর্নেল নাজমুল হাসান জানান, রোববার রাতে বড়বলদিয়া বিওপির টহল দল নায়েক ইব্রাহিমের নেতৃত্বে বড়বলদিয়া গ্রামের হেলাতলা এলাকায় অস্থায়ী চেকপোস্ট বাসায়। চেকপোস্ট এলাকায় তল্লাশি করা হচ্ছিল। রাতে এক ব্যক্তি ভ্যানযোগে সীমান্ত এলাকার দিকে যাচ্ছিল একটি ড্রাম নিয়ে। ভ্যান গাড়ি তল্লাশি করার সময় ড্রামে ডিজেল দেখতে পায়। ড্রাম থেকে ২১২ লিটার ডিজেল উদ্ধার করে বিজিবি।
তিনি আরো জানান, ভারতে পাচারের উদ্দেশ্যেই সীমান্ত এলাকায় ডিজেল নেওয়া হচ্ছিল। বিজিবির সতর্কতার কারণে পাচার প্রতিরোধ করা সম্ভব হয়েছে।
এম







































