• ঢাকা
  • বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পঞ্চগড়ে এসএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা ও উপহার বিতরণ


পঞ্চগড় প্রতিনিধি এপ্রিল ১৫, ২০২৬, ০৮:১৩ পিএম
পঞ্চগড়ে এসএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা ও উপহার বিতরণ

ছবি: প্রতিনিধি

পঞ্চগড়ের বোদা উপজেলায় এসএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা ও উপহার সামগ্রী বিতরণ করেছে আত্মার বন্ধন ফাউন্ডেশন। বুধবার (১৫ এপ্রিল) উপজেলার ময়দানদীঘি ইউনিয়নে সংগঠনটির কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে নবাবগঞ্জ বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম উচ্চ বিদ্যালয়, পাথরাজ আদর্শ উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীদের হাতে কলম, পেন্সিল, রাবার ও স্কেলসহ পরীক্ষার প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়।

আত্মার বন্ধন ফাউন্ডেশন প্রতিবছর এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে এ ধরনের সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে।

সংগঠনের সভাপতি মতিন ইসলাম বলেন, শিক্ষা জীবনের মূল চালিকাশক্তি। পরীক্ষা জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ, তবে এটি শেষ নয়। শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করে ভালো ফল অর্জনের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সংগঠনের রক্ত বিষয়ক সম্পাদক সুমন ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন। পরে শিক্ষার্থীদের শুভকামনা জানিয়ে তাদের পড়াশোনায় মনোযোগী হওয়ার পরামর্শ দেওয়া হয়।

এসএইচ 

Link copied!