• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আগুনঝরা রঙে কৃষ্ণচূড়া, গ্রীষ্মের সৌন্দর্যে মুগ্ধ নড়াইলের জনপদ


নড়াইল প্রতিনিধি এপ্রিল ২৩, ২০২৬, ০৫:২৪ পিএম
আগুনঝরা রঙে কৃষ্ণচূড়া, গ্রীষ্মের সৌন্দর্যে মুগ্ধ নড়াইলের জনপদ

ছবি: প্রতিনিধি

নড়াইল জুড়ে এখন কৃষ্ণচূড়ার লাল আগুনে রঙে রাঙিয়ে উঠেছে প্রকৃতি। গ্রীষ্মের তীব্র গরমের মাঝেও এই দৃষ্টিনন্দন ফুল যেন এনে দিয়েছে এক অন্যরকম শীতলতা ও সৌন্দর্য। রাস্তার ধারে, শিক্ষা প্রতিষ্ঠানে ও গ্রামীণ পথে পথে ফুটে থাকা কৃষ্ণচূড়া এখন জেলার প্রধান আকর্ষণ।

নড়াইল শহরসহ জেলার বিভিন্ন এলাকায় কৃষ্ণচূড়া গাছে লাল ফুলের সমারোহ দেখা যাচ্ছে। দূর থেকে এই দৃশ্যকে অনেকেই আগুনের মতো মনে করছেন। এই সময়ে কৃষ্ণচূড়া যেন প্রকৃতির এক অনন্য অলংকার হয়ে উঠেছে। পথচারী, শিক্ষার্থীসহ নানা শ্রেণির মানুষ থেমে এই সৌন্দর্য উপভোগ করছেন এবং অনেকে ছবি তুলছেন।

কালিয়া উপজেলার চাচুড়ি-পুরুলিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রতিবছরই কৃষ্ণচূড়ার এমন সৌন্দর্য দেখা যায়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আশরাফুল ইসলাম জানান, এই ফুলের সৌন্দর্য উপভোগ করতে দূরদূরান্ত থেকে প্রকৃতিপ্রেমীরা এখানে ছুটে আসেন।

শুধু সৌন্দর্যই নয়, কৃষ্ণচূড়া গাছের ছায়া গ্রীষ্মে স্বস্তিও এনে দেয়। ঝরে পড়া লাল ফুলে পথঘাট ঢেকে গিয়ে সৃষ্টি হয় মনোমুগ্ধকর পরিবেশ। স্থানীয়রা প্রকৃতির এই সৌন্দর্য সংরক্ষণে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।

স্থানীয়দের মতে, কৃষ্ণচূড়া শুধু নড়াইলের সৌন্দর্যই বাড়াচ্ছে না, মানুষের মনে প্রশান্তিও ছড়িয়ে দিচ্ছে। এই প্রাকৃতিক সৌন্দর্য ধরে রাখতে গাছ লাগানো ও সংরক্ষণে সবাইকে আরও যত্নবান হওয়ার আহ্বান জানানো হয়েছে।

এসএইচ 
 

Link copied!