• ঢাকা
  • শুক্রবার, ০১ মে, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

রংপুরে মহান মে দিবস পালিত 


রংপুর প্রতিনিধি মে ১, ২০২৬, ০৪:২৯ পিএম
রংপুরে মহান মে দিবস পালিত 

ছবি : প্রতিনিধি

রংপুর: দিনব্যাপী নানান আয়োজনের মধ্যো দিয়ে রংপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান মে দিবস। দিনটি উপলক্ষে শুক্রবার (০১ মে) সকালে রংপুর জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে বেলুন উড়িয়ে র‍্যালির উদ্বোধন করা হয়।

পরে জেলা প্রশাসনের আয়োজনে বের হওয়া র‍্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হল মাঠে গিয়ে শেষ হয়। র‍্যালিতে অংশ নেয় বিভিন্ন রাজনৈতিক, শ্রমিক ও পেশাজীবী সংগঠনের নেতা-কর্মীরা।

এরপর রংপুর জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন, রংপুর পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসকসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

বক্তারা শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি দেশের উন্নয়নে শ্রমজীবী মানুষের অবদানের কথাও তুলে ধরেন তারা।

পিএস

Link copied!