ফেনীর দাগনভূঞা উপজেলা সিন্দুরপুর ইউনিয়নে মাদকাসক্ত ছেলের দাঁয়ের কোপে মায়ের মৃত্যু হয়েছে। রবিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে ইউনিয়নের মকবুল হুজুরের বাড়িতে দুর্ঘটনা ঘটেছে। একই ঘটনায় বাবা ও বোনকে আশঙ্কাজনক অবস্থায় ফেনীর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ এ ঘটনায় অভিযুক্ত ছেলে রাফি (২১) কে গ্রেফতার করেছে।
পুলিশ, নিহতের পরিবার ও এলাকাবাসী জনায়, দীর্ঘদিন যাবৎ মকবুল হুজুরের বাড়ির মোস্তাফার ছেলে মাদকাসক্ত হয়ে নানা অঘটন ঘটিয়ে আসছে। রবিবার রাত ৯ টার দিকে পারিবারিক বিষয় নিয়ে ঘরের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে রাফি তার মা লাকি আক্তার (৪০), বাবা মো. মোস্তফা (৪৫) ও বোন সাহারা আক্তার মিথিলা (১৮) কে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। তাৎক্ষণিক আশপাশের লোকজন এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক লাকি আক্তারকে মৃত ঘোষণা করে বাকি দুইজনকে ভর্তি করায়।
প্রতিবেশী আবুল কালাম জানান, ঠিক কি কারনে আজকে তাদের মধ্যে ঝগড়া হয়েছে তা আমাদের জানা নেই। তবে বেশ কিছুদিন যাবত মোস্তফার মিয়ার ছেলেরা রাফি পড়াশোনা না করে মাদকের সাথে জড়িয়ে পড়ে বলে শুনেছি।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ ফয়জুল আজীম বলেন, রাফি নামের ওই ছেলে কুপিয়ে মা কে হত্যা এবং বাবা ও বোনকে গুরুতর আহত করেছে। স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত রাফিকে আটক করে থানে নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এম










-20260510154813.jpg)




























