• ঢাকা
  • মঙ্গলবার, ১২ মে, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সীমান্তে মানুষ হত্যা করে বন্ধুত্বের হাত বাড়িয়ে লাভ নেই: নাহিদ ইসলাম


নিজস্ব প্রতিবেদক মে ১২, ২০২৬, ০৮:৪১ পিএম
সীমান্তে মানুষ হত্যা করে বন্ধুত্বের হাত বাড়িয়ে লাভ নেই: নাহিদ ইসলাম

ফাইল ছবি

সীমান্তে কাঁটাতার দিয়ে এবং মানুষ হত্যা করে বন্ধুত্বের হাত বাড়িয়ে কোনো লাভ নেই বলে ভারতের উদ্দেশে মন্তব্য করেছেন ন্যাশনাল সিভিলিয়ান পার্টি (এনসিপি) এর আহ্বায়ক ও বিরোধীদলীয় চিপ হুইপ নাহিদ ইসলাম।

মঙ্গলবার (১২ মে) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

শাপলা গণহত্যা; বিচারহীনতার এক যুগ শীর্ষক ওই সভায় নাহিদ ইসলাম বলেন, প্রতিবেশী দেশে মুসলিমদের নির্যাতনের অভিযোগ পাওয়া যাচ্ছে। অথচ তার বিপরীতে বাংলাদেশে মাদরাসার ছাত্ররাই মন্দির পাহারা দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ সৃষ্টি করেছিল।

শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচার না হওয়া প্রসঙ্গে এনসিপি আহ্বায়ক বলেন, এই হত্যাকাণ্ডের জন্য যারা দায়ী ছিল, তাদের যদি সময়মতো বিচারের আওতায় আনা হতো, তাহলে জুলাইয়ের মতো ঘটনা ঘটত না। সেই বিচারহীনতার সুযোগ নিয়েই ফ্যাসিবাদী সরকার চব্বিশে আরেকটি বড় ধরনের গণহত্যার সাহস পেয়েছে।

আলোচনা সভায় বক্তারা শাপলা চত্বরের ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অনুষ্ঠানে ওলামা অ্যালায়েন্সের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এসএইচ 

Link copied!