• ঢাকা
  • শুক্রবার, ১৫ মে, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

‘খাল খনন গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে’


চাঁদপুর প্রতিনিধি  মে ১৫, ২০২৬, ০৭:৩৬ পিএম
‘খাল খনন গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে’

ছবি : প্রতিনিধি

চাঁদপুর: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, খাল খনন কর্মসূচি গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে।  

শুক্রবার (১৫ মে) চাঁদপুরের শাহারাস্তিতে ‘খোর্দ’ খাল পরিদর্শনকালে মন্ত্রী এসব কথা বলেন।

দুর্যোগমন্ত্রী বলেন, খালের পানি ব্যবহার করে সেচসুবিধা, পানি নিষ্কাশনের মাধ্যমে জলাবদ্ধতা দূরীকরণ, খাল পাড়ে গাছ লাগানো ও খালে মাছের চাষ করা হবে। এ কার্যক্রম আমাদের আর্থ-সামাজিক অগ্রগতিতে কাঙ্ক্ষিত ইতিবাচক পরিবর্তন আনবে। 

সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোমিনুল হকসহ জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

পিএস

Link copied!