• ঢাকা
  • শনিবার, ১৬ মে, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

যে ওয়াদা করেছি তা বাস্তবায়ন করবো: প্রধানমন্ত্রী


কুমিল্লা প্রতিনিধি  মে ১৬, ২০২৬, ০২:৪৭ পিএম
যে ওয়াদা করেছি তা বাস্তবায়ন করবো: প্রধানমন্ত্রী

ছবি : প্রতিনিধি

কুমিল্লা: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা ক্ষমতায় আসার পর একটা একটা করে সব প্রতিশ্রুতি বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা আমাদের যেসব পরিকল্পনা মানুষের সামনে উপস্থাপন করেছিলাম তার ভিত্তিতে মানুষ আমাদেরকে ভোট দিয়েছে। যে ওয়াদা করেছি তা বাস্তবায়ন করবো। 

শনিবার (১৬ মে) কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেন। 

এসময় সভায় উপস্থিত জনতা দাবি করে,  ‘কুমিল্লা বিভাগ চাই’। তখন প্রধানমন্ত্রী বলেন ঠিক আছে। সবাই যদি এই দাবির সঙ্গে একমত হন তাহলে বাস্তবায়ন হবে। 

এর আগে শনিবার (১৬ মে) দুপুর সোয়া ১১টায় তিনি মঞ্চে উঠলে সমর্থকরা মুহুর্মুহু করতালি দিয়ে তাকে অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী হাত নেড়ে নেতাকর্মীদের শুভেচ্ছার জবাব দেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুরে যাচ্ছেন। পথিমধ্যে এই পথসভায় অংশ নিচ্ছেন তিনি।

পিএস

Link copied!