ছবি : প্রতিনিধি
চাঁদপুর: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘খাল পুনঃখননের মাধ্যমে কৃষকরা উপকৃত হবেন। কৃষকরা স্বাবলম্বী হলে দেশের অর্থনীতিও ধীরে ধীরে আরও শক্তিশালী হবে।’
শনিবার ((১৬ মে) দুপুরে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ওয়ারুক বাজার এলাকায় খোর্দ্দ খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন শেষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মাটি অত্যন্ত উর্বর। সময়মতো সেচ দিতে পারলে ভালো ফলন সম্ভব। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন ও উৎপাদন বাড়াতেই খান পুন:খননের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে খাদ্যের জন্য কাউকে কষ্ট করতে না হয়।
ফ্যামিলি কার্ড কর্মসূচির বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, এটি নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতির অংশ। এ কর্মসূচির মাধ্যমে নারীদের স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, ‘এই কার্ডের মাধ্যমে প্রতি মাসে একজন মা আড়াই হাজার টাকা পাবেন। সন্তানদের যত্ন ও স্বাস্থ্যসেবায় এই অর্থ ব্যয় করা যাবে।’
নারীর ক্ষমতায়নের প্রসঙ্গে তারেক রহমান বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। তাদের শিক্ষার উন্নয়ন ছাড়া দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। তিনি জানান, বিএনপি সরকার স্নাতক পর্যন্ত নারীদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করবে এবং মেধাবী শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির ব্যবস্থাও থাকবে।
পিএস

























-20260722160634.jpg)







-20260725114857.jpg)





