• ঢাকা
  • সোমবার, ০৬ জুলাই, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পানছড়িতে দুই পক্ষের গোলাগুলি, নিহত ৩


খাগড়াছড়ি প্রতিনিধি জুলাই ৬, ২০২৬, ০৩:৪৪ পিএম
পানছড়িতে দুই পক্ষের গোলাগুলি, নিহত ৩

ছবি : প্রতিনিধি

খাগড়াছড়ি: খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে তিনজন নিহতের খবর জানিয়েছে পুলিশ।

সোমবার (৬ জুলাই) দুপুরে চেঙ্গী ইউনিয়নের মধু মঙ্গল পাড়ায় ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন পানছড়ি থানার ওসি মো. ফেরদৌস ওয়াহিদ।

ওসি ফেরদৌস বলেন, “আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিবাদমান দুই পক্ষের মধ্যে গোলাগুলি ঘটে। এতে তিনজনে মৃত্যু হয়েছে। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে। লাশ উদ্ধারে পুলিশ ঘটনাস্থলে গেছে।”

ঘটনাস্থল দুর্গম হওয়ায় লাশ উদ্ধারে সময় লাগছে বলে জানিয়েছেন ওসি।

তবে এ নিয়ে আঞ্চলিক সংগঠনগুলোর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি।

পিএস

Link copied!