• ঢাকা
  • বুধবার, ২২ জুলাই, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সড়ক দুর্ঘটনায় হাসপাতালে সাংবাদিক তুহিন, সুস্থতায় দোয়া কামনা


বরিশাল ব্যুরো জুলাই ২২, ২০২৬, ০৪:৩৯ পিএম
সড়ক দুর্ঘটনায় হাসপাতালে সাংবাদিক তুহিন, সুস্থতায় দোয়া কামনা

ছবি: প্রতিনিধি

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সোনালীনিউজের বরিশাল ব্যুরো প্রধান তারিকুল ইসলাম তুহিন। মঙ্গলবার (২১ জুলাই) রাতে ঘটে যাওয়া এক মর্মান্তিক দুর্ঘটনায় তিনি আহত হন। বর্তমানে তিনি বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।

সামাজিক মাধ্যমে নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে তারিকুল ইসলাম তুহিন জানান, গতকাল রাতে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে তিনি বর্তমানে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই সংকটময় মুহূর্তে তিনি দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফেরার জন্য সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সাধারণ মানুষের কাছে দোয়া চেয়েছেন।

চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার পরিবার ও সহকর্মীরা দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়ার অনুরোধ জানিয়েছেন।

এসএইচ 
 

Link copied!