• ঢাকা
  • মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের দুইদিন পর বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা


বাগেরহাট প্রতিনিধি জুলাই ২৮, ২০২৬, ১০:৪১ এএম
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের দুইদিন পর বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা হাসপাতালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রীর আকস্মিক পরিদর্শনের দুদিন পরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. কামাল হোসেন মুফতিকে চাকুরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ সংক্রান্তে রাষ্ট্রপতির আদেশক্রমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সবিচ মো. কামরুজ্জামান গত ২৬ জুলাই একটি প্রজ্ঞাপন জারি করেছেন। যা সোমবার (২৭ জুলাই) জনসমক্ষে আসে। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রীর পরিদর্শনকালে অনিয়ম, দুর্ণীতি, অব্যবস্থাপনা, পরিত্যাক্ত ভবন, এমনকি সৌচাগারে মেয়াদ উর্ত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। যা চিকিৎসা সেবায় সুনাম নষ্ট করছে’।

এসব কারনে ডা. কামাল হোসেন মুফতির বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের ও তা তদন্তকালে যাতে তিনি প্রভাব বিস্তার করতে না পারেন সে কারনে তাকে চাকুরি হতে সাময়িক বরখাস্ত করা হয় বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

ডা. কামাল হোসেন মুফতি দাপ্তরিকে এ আদেশের(সাময়িক বরখাস্ত) বিষয়ে বলেন, ‘আপত দৃষ্টিতে মাননীয় মন্ত্রী যে সকল ত্রুটি দেখেছেন তার সকল দায় আমার ওপর বর্তায়। তাই কর্তৃপক্ষ আমাকে সাময়িক বরখাস্ত করেছেন। আশাকরি তদন্তে প্রকৃত তথ্য বের হবে’।

এম

Link copied!