ছবি : প্রতিনিধি
চুয়াডাঙ্গা: সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, নিরাপদ সড়ক নিশ্চিতকরণ এবং মাদকমুক্ত গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে চুয়াডাঙ্গায় ভাড়ায় চালিত গণপরিবহনের চালক, সুপারভাইজার ও হেলপারদের ডোপ টেস্ট (মাদক পরীক্ষা) কার্যক্রম শুরু হয়েছে।
বুধবার (২৯ জুলাই) চুয়াডাঙ্গা জেলা পুলিশের উদ্যোগে এবং জেলা পরিবহন মালিক সমিতির সার্বিক সহযোগিতায় চুয়াডাঙ্গা সরকারি হাসপাতালে দিনব্যাপী এ কার্যক্রম পরিচালিত হয়।
জানা যায়, চুয়াডাঙ্গা সরকারি হাসপাতালে আয়োজিত এই কার্যক্রমে জেলার বিভিন্ন অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটে চলাচলকারী রয়েল এক্সপ্রেস, পূর্বাশা পরিবহন, জে আর পরিবহন, চুয়াডাঙ্গা ডিলাক্স, দর্শনা ডিলাক্স, গোল্ডেন লাইন, জননী, নদীয়া, সাথী পরিবহন, রেখা পরিবহন, মামুন পরিবহন, শামীম এন্টারপ্রাইজ, নিউ মর্ডাণ পরিবহন, সৌদিয়া পরিবহন ও বিআরটিসিসহ বিভিন্ন পরিবহনের চালক, সুপারভাইজার ও হেলপারদের পর্যায়ক্রমে ডোপ টেস্ট করা হচ্ছে।
জেলা পুলিশের পক্ষ থেকে কঠোর সতর্কবার্তা দিয়ে জানানো হয়, পরীক্ষার মাধ্যমে কোনো চালক, সুপারভাইজার বা হেলপারের মাদকসেবনের প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে চাকরিচ্যুত করাসহ প্রচলিত আইনে কঠোরি আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিরাপদ সড়ক গড়ে তুলতে এবং যাত্রীসেবার মান বাড়াতে জেলা পুলিশের এ ধরনের সময়োপযোগী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় পরিবহন মালিক, শ্রমিক ও সাধারণ যাত্রীরা।
পিএস

























-20260722160634.jpg)






-20260725114857.jpg)





