ফাইল ছবি
বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জের মাঠে কাজ করা অবস্থায় বজ্রপাতে আপন দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মহিষপুরা হোগলাপাশা গ্রামে এ ঘটনা ঘটে।
মহিষপুড়া ফাঁড়ি পুলিশের টু আইসি এএসআই ঝন্টু এ খবর নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- উপজেলার হোগলাপাশা ইউনিয়নের শৌলখালী গ্রামের মৃত. মনোরঞ্জন বাছাড়ের দুই ছেলে বিধান বাছাড় (৫৫) এবং তার ছোট ভাই মানিক বাছাড় (৪২)।
সংশ্লিষ্ট ওয়ার্ড গ্রামপুলিশ আবুল কালাম আজাদ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, নিহতরা মহিষপুরা হোগলাপাশা গ্রামের ভগ্নিপতি নারায়ন চন্দ্র মিস্ত্রীর জমি বীজ পাতা রোপনের সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
তাৎক্ষণিক স্থানীয় লোকজন নিকটস্থ ফাঁড়ি পুলিশে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
এ বিষয়ে মোরেলগঞ্জ থানা অফিসার ইনর্চাজ মো. শহীদুল্লাহ বলেন, খবর শুনে তাৎক্ষনিক ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ ঘটনায় পৃথক দুটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
পিএস







































