ছবি : প্রতিনিধি
বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জে মানষিক ভারসম্যহীন মো. ইমরান শেখ (২৫) নামে যুবক একমাস ধরে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে বড় ভাই মো. সাগর শেখ ছোট ভাইয়ের সন্ধানে পথে প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন। ভাইকে খুঁজে পেতে (২৩ সেপ্টেম্বর) বুধবার সন্ধ্যায় মোরেলগঞ্জ প্রেসক্লাবের সংবাদ সম্মেলনে তিনি সকলের সহযোগিতা চেয়েছেন।
নিখোঁজ ইমরান শেখ মোরেলগঞ্জ সদর ইউনিয়নের গাবতলা গ্রামের মো. আবুল শেখের ছোট ছেলে। সে দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ এবং ঠিকমতো কথা বলতে পারেন না। এমনকি নিজের নাম-ঠিকানা কিংবা পরিবারের ঠিকানাও সঠিকভাবে বলতে পারেন না। নিখোঁজের পর পরিবারের সদস্য ও স্বজনরা আশপাশের বিভিন্ন এলাকা ও থানায় দীর্ঘ সময় ধরে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বড় ভাই সাগর শেখ বলেন, গত ১৯ আগস্ট ছোট ভাই ইমরান, তার স্ত্রী, সন্তানসহ তাদের পরিবারের সদস্যরা সিলেট ভ্রমণের উদ্দেশ্যে যান। পরে সেখান থেকে ২১ আগস্ট সিলেট থেকে বাড়ি ফেরার পথিমধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া এলাকায় বাসস্টাপিজ উজান ভাটি এলাকায় বাস থেকে সে নেমে পড়ে। এরপর থেকে তাকে অনেক খোঁজা-খুজি করেও কোন সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ ইমরানের গায়ের রং ফর্সা, গায়ে টেটু রয়েছে। নিখোঁজের সময় তার পরনে কালো রংয়ের গেঞ্জি ও কালো প্যান্ট ছিল।
কোন স্ব-হৃদয়বান ব্যক্তি ছবি দেখে তার সন্ধান দিলে পরিবারের পক্ষ থেকে যথাযথ সম্মান করা হবে। যোগাযোগের জন্য অনুরোধ জানিয়েছেন বড় ভাই। তার নম্বর-০১৮২৪-৪৮৪৩৮৮।
পিএস







































