• ঢাকা
  • শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ইবনে সিনা কারখানার আগুন নিয়ন্ত্রণে


গাজীপুর প্রতিনিধি অক্টোবর ১৭, ২০২৬, ০৬:৪২ পিএম
ইবনে সিনা কারখানার আগুন নিয়ন্ত্রণে

ছবি : প্রতিনিধি

গাজীপুর: গাজীপুরের সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৫টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে বিকেল ৪টা ২২ মিনিট আগুলে লাগে বলে জানায় ফায়ার সার্ভিস।

গণমাধ্যমে পাঠানো এক বার্তায় ফায়ার সার্ভিস জানায়, আগুন ৫টা ৩৫ মিনিটে নিয়ন্ত্রণে এসেছে। এ ছাড়া হতাহত ও কোনো ক্ষয়ক্ষতির তথ্য জানায়নি সংস্থাটি।

জানা যায়, কালিয়াকৈর উপজেলার সফিপুরে অবস্থিত  ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল কারখানার ছয়তলা ভবনের নিচতলায় স্টোরে আগুন লাগে।

পরে কালিয়াকৈর ও কোনাবাড়ী ফায়ার স্টেশনের চারটি ইউনিট এবং গাজীপুর চৌরাস্তা ফায়ার স্টেশনের দুইটি ইউনিট আগুনে নিয়ন্ত্রণে কাজ করে।

পিএস

Link copied!