হুথিদের হামলায় সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে কার্যক্রম সীমিত হওয়ায় এখন পর্যন্ত ঢাকা থেকে ৬১টি আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত হয়েছে। এর মধ্যে ২২টি সরাসরি এবং ৩৯টি ট্রানজিট ফ্লাইট।
এসব ফ্লাইট স্থগিত হওয়ায় অন্তত ৮ হাজার ৩৮১ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন। রিয়াদ এয়ারলাইন্সের যাত্রী যুক্ত হলে ভোগান্তিতে থাকা যাত্রীর সংখ্যা আরও বাড়তে পারে।
সোমবার (১৩ অক্টোবর) রাত ১২টা ৭ মিনিটে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এ তথ্য জানায়।
স্থগিত হওয়া সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৯টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুটি, সৌদিয়া এয়ারলাইন্সের চারটি এবং রিয়াদ এয়ারলাইন্সের সাতটি ফ্লাইট রয়েছে।
অন্যদিকে, স্থগিত হওয়া ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ১৬টি, এমিরেটসের নয়টি, কাতার এয়ারওয়েজের পাঁচটি, ফ্লাইদুবাইয়ের পাঁচটি, সালাম এয়ারের তিনটি এবং ইজিপ্টএয়ারের একটি ফ্লাইট রয়েছে।
সৌদি আরবের বিমানবন্দরগুলোতে কার্যক্রম সীমিত থাকায় এসব ফ্লাইটের যাত্রীরা নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে পারছেন না।
এতে যাত্রীদের ভ্রমণসূচি ব্যাহত হওয়ার পাশাপাশি ভোগান্তি বাড়ছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রিয়াদ এয়ারলাইন্সের যাত্রীদের হিসাব যুক্ত হলে ফ্লাইট স্থগিতের কারণে ভোগান্তিতে পড়া মোট যাত্রীর সংখ্যা আরও বাড়তে পারে।
এম







































