• ঢাকা
  • শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ডেঙ্গু পরিস্থিতি দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ১৭, ২০২৬, ১১:৪৯ এএম
ডেঙ্গু পরিস্থিতি দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী

ছবি : সংগৃহীত

ঢাকা: ডেঙ্গু ও পরিচ্ছন্নতা পরিস্থিতি দেখতে রাজধানীর বিভিন্ন হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই অংশ হিসেবে রাজধানীর উত্তরায় কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল ও রাজউক উত্তরা মডেল কলেজ পরিদর্শনে যান প্রধানমন্ত্রী।

শনিবার (১৭ অক্টোবর) সকালে হাসপাতাল ও কলেজ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।

এ সময় ডেঙ্গু মোকাবেলায় হাসপাতাল ও কলেজ কর্তৃপক্ষ কী ব্যবস্থা নিয়েছে সে বিষয়ে খোঁজখবর নেন এবং সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।

এর আগে আজ ৯টায় ১০ মিনিটে পরিদর্শনে বের হয়েছেন বলে জানিয়েছিলেন প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব হাসান শিপলু। তিনি জানিয়েছিলেন, ডেঙ্গু পরিস্থিতি ও পরিচ্ছন্নতা অবস্থা কেমন তা দেখতে প্রধানমন্ত্রী ঢাকা মেডিক্যাল কলেজসহ ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন হাসপাতাল ঘুরে দেখবেন।

এসআই

Link copied!