• ঢাকা
  • শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ক্ষমতায় যেতে জামায়াত ভারতের সঙ্গে লিয়াজোঁ করছে: রাশেদ খাঁন


ঝিনাইদহ প্রতিনিধি অক্টোবর ৩০, ২০২৬, ০৫:১০ পিএম
ক্ষমতায় যেতে জামায়াত ভারতের সঙ্গে লিয়াজোঁ করছে: রাশেদ খাঁন

ছবি : সংগৃহীত

ঝিনাইদহ: প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, ক্ষমতায় যাওয়ার জন্য জামায়াতে ইসলামী আধিপত্যবাদী ভারতের সাথে লিয়াজোঁ শুরু করেছে।

শুক্রবার (৩০ অক্টোবর) ঝিনাইদহ পুরাতন ডিসি কোর্ট মসজিদে জুমার নামাজের সময় স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

রাশেদ খাঁন বলেন, আগে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার জন্য ভারতকে তোষণ করতো। এখন জামায়াত ভারতকে আওয়ামী লীগের মতো তোষণ করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে। যে কারণে জামায়াতের শীর্ষ নেতারা ভারতের গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের সাথে গোপনে বৈঠক করছে।

ঠাকুরগাঁও উপনির্বাচনে জামায়াত প্রার্থীর পরাজয়ের প্রতিক্রিয়ায় রাশেদ খাঁন আরও বলেন, জামায়াতের জান্নাতের টিকিট বিক্রি মানুষ আর গ্রহণ করেনি। জাতীয় নির্বাচনে তারা সফল হলেও ঠাকুরগাঁও উপনির্বাচনে ব্যর্থ হয়েছে।

পিএস

Link copied!