• ঢাকা
  • বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে পুলিশে সোপর্দ করা নিয়ে ছাত্রদলের দুই গ্রুপে সংঘর্ষ


জেলা প্রতিনিধি নভেম্বর ২৫, ২০২৬, ০৯:৫১ এএম
নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে পুলিশে সোপর্দ করা নিয়ে ছাত্রদলের দুই গ্রুপে সংঘর্ষ

রাজশাহীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে পুলিশের হাতে তুলে দেয়াকে কেন্দ্র করে মহানগর ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরের জাদুঘর মোড় এলাকায় শুরু হওয়া এই সংঘর্ষ থেমে থেমে প্রায় দুই ঘণ্টা ধরে চলে। এতে কয়েকজন নেতা-কর্মী আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে পাল্টাপাল্টি ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয় এবং কয়েক রাউন্ড গুলিবর্ষণের অভিযোগও পাওয়া গেছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার শেল নিক্ষেপ করে। তবে এরপরও থেমে থেমে সংঘর্ষ চলতে থাকলে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি ও উত্তেজনা বিরাজ করছে।

এস

Link copied!