• ঢাকা
  • মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

দুই মামলায় ৫ দিন করে রিমান্ডে আনিসুল-সালমান-জিয়াউল


নিজস্ব প্রতিবেদক:  আগস্ট ২৪, ২০২৪, ০৮:৩৯ পিএম
দুই মামলায় ৫ দিন করে রিমান্ডে আনিসুল-সালমান-জিয়াউল

ঢাকা: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে দুই মামলায় ৫দিন করে রিমান্ডে পাঠিয়েছেন আদালত। 

শনিবার (২৪ আগস্ট) দুটি হত্যা মামলায় তিনজনকে ১০ দিন করে রিমান্ডের আবেদন করা হলে ৫দিন করে মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।

আইডিয়াল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী খালেদ সাইফুল্লাহকে গুলি করে হত্যার অভিযোগে লালবাগ থানায় করা মামলায় গ্রেপ্তার দেখানো পূর্বক দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাদের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এছাড়া নিউমার্কেট থানা এলকায় ঢাকা কলেজের অনার্সের চতুর্থ বর্ষের ছাত্র সবুজ আলী হত্যা মামলায় তাদের দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ১৩ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন নিউমার্কেট থানার হত্যা মামলায় তাদের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। 

আর ১৫ আগস্ট গভীর রাতে ঢাকার খিলক্ষেত এলাকা থেকে জিয়াউল আহসানকে গ্রেপ্তার করা হয়। পরদিন তার ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। 

আইএ

Link copied!