• ঢাকা
  • মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

রেকর্ড মুনাফা এনসিসি ব্যাংকের


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ২৮, ২০২৬, ০৩:১২ পিএম
রেকর্ড মুনাফা এনসিসি ব্যাংকের

ফাইল ছবি

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি এনসিসি ব্যাংক পিএলসি গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ২১ শতাংশ লভ্যাংশ দেবে। এর মধ্যে ১৭ শতাংশ নগদ লভ্যাংশ, বাকী ৪ শতাংশ বোনাস।

এনসিসি ব্যাংকের মুনাফা এক বছরের ব্যবধানে দ্বিগুণের বেশি বেড়েছে। গত বছর শেষে ব্যাংকটি মুনাফা করেছে ৪৭৬ কোটি টাকা। তার আগের বছর অর্থাৎ ২০২৪ সালে ব্যাংকটি মুনাফা করেছিল ২৩২ কোটি টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে ব্যাংকটির মুনাফা বেড়েছে ২৪৪ কোটি টাকা বা দ্বিগুণের বেশি।

সোমবার (২৭ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৫ সালে কোম্পানিটির শেয়ার প্রতি ৪ টাকা ২৯ পয়সা আয় (ইপিএস) হয়েছে। আগের বছর শেয়ার প্রতি ৩ টাকা ৯৪ পয়সা আয় হয়েছিল। সর্বশেষ বছরে শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ১৪ টাকা ১৫ পয়সা, যা আগের বছর ২ টাকা ৮৩ পয়সা ছিল।

গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৭ টাকা ২০ পয়সা।

আগামী ২৪  জুন, বুধবার বেলা ১২  টায়  বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজিএমে যোগ দেওয়া ও লভ্যাংশ প্রাপ্তির যোগ্যতা নির্ধারণে আগামী ২১ মে রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

এএইচ/এসআই

Link copied!