ফাইল ফটো
ঢাকা: শেয়ারবাজারে তালিকাভুক্ত পাঁচ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) বুধবার (৩১ মার্চ) অনুষ্ঠিত হবে।
কোম্পানিগুলো হলো- যমুনা ব্যাংক, আইডিএলসি ফাইন্যান্স, বেক্সিমকো, বিডি ফাইন্যান্স ও আরএকে সিরামিকস।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ডিজিটাল প্ল্যাটফর্মে কোম্পানিগুলো তাদের এমজিএম সম্পন্ন করবে। ওইদিন বেলা ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে পৃথক কোম্পানিগুলোর সভা শুরু হবে।
সোনালীনিউজ/এমএইচ



-6858f6a403079-6a2d0660cbff5-20260615023501.jpg)



































