• ঢাকা
  • সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আজ সোনা-রুপার ভরি কত


নিউজ ডেস্ক নভেম্বর ৮, ২০২৬, ০৯:৩৬ এএম
আজ সোনা-রুপার ভরি কত

দেশের বাজারে ভালো মানের এক ভরি সোনার গহনা ভ্যাটসহ বিক্রি হচ্ছে প্রায় ২ লাখ ২৭ হাজার টাকা। আর কম দামি বা সনাতন পদ্ধতির এক ভরি সোনার গহনার দাম দেড় লাখ টাকার ওপরে। ভালো মানের রুপার গহনার ভরি বিক্রি হচ্ছে সাড়ে ৩ হাজার টাকার নিচে।

দেশে সোনা ও রুপার দাম নির্ধারণের দায়িত্ব পালন করা বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ৬ নভেম্বর সকাল ১০টা থেকে সোনার গহনা ও রুপার গহনার এই দাম নির্ধারণ করে। আবার নতুন দাম নির্ধারণ না হওয়া পর্যন্ত এই দামেই দেশে সোনার গহনা ও রুপার গহনা বিক্রি হবে।

৬ নভেম্বর ভালো মানের এক ভরি সোনার গহনার দাম কমানো হয় ২ হাজার ৭৪১ টাকা। তার আগে টানা তিন দফা দাম বাড়ানো হয়। তিন দফায় ভালো মানের এক ভরি সোনার গহনার দাম বাড়ানো হয় ১২ হাজার ৭২ টাকা।

বাজুস নির্ধারণ করা সর্বশেষ দর অনুযায়ী, বর্তমানে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনা ভ্যাটসহ বিক্রি হচ্ছে ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার গহনা বিক্রি হচ্ছে ২ লাখ ১৬ হাজার ৭১৭ টাকা।

এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনা বিক্রি হচ্ছে ১ লাখ ৮৬ হাজার ৯৯ টাকা। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনা বিক্রি হচ্ছে ১ লাখ ৫২ হাজার ৪০ টাকা।

অন্যদিকে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনার দাম রাখা হচ্ছে ৩ হাজার ৪৪৯ টাকা। এছাড়া ২১ ক্যারেটের রুপা প্রতি ভরি ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের রুপা ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা প্রতি ভরি ২ হাজার ২১৬ টাকায় বিক্রি হচ্ছে।

এম

Link copied!