• ঢাকা
  • বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

লংকাবাংলা ফাইন্যান্সের পর্ষদ সভার তারিখ নির্ধারণ


নিজস্ব প্রতিবেদক আগস্ট ১১, ২০২১, ০৩:৩১ পিএম
লংকাবাংলা ফাইন্যান্সের পর্ষদ সভার তারিখ নির্ধারণ

ফাইল ফটো

ঢাকা: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার জন্য তারিখ নির্ধারণ করা হয়েছে। 

কোম্পানিটি আগামী ১৮ আগস্ট বিকাল ৩টায় সভা করবে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে।

সূত্র মতে, সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০২১ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও প্রকাশ করবে কোম্পানিটি।

আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ৪১ পয়সা।

সোনালীনিউজ/এমএইচ

Link copied!