ফাইল ছবি
ঢাকা: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আওতাধীন আয়কর আইন, ২০২৩-এর ১১৭ ধারায় সংশোধনী এনে শেয়ারহোল্ডারদের লভ্যাংশে উৎসে কর কর্তনের বিধান স্পষ্ট করা হয়েছে।
নতুন সংশোধন অনুযায়ী, কোনো নিবন্ধিত কোম্পানি শেয়ারহোল্ডার বা ইউনিটধারীকে লভ্যাংশ বিতরণের সময় নির্ধারিত হারে উৎসে কর কেটে রাখবে।
সংশোধিত বিধান অনুযায়ী—শেয়ারহোল্ডার বা ইউনিটধারী যদি স্বাভাবিক (ব্যক্তি) করদাতা হন, তাহলে লভ্যাংশের ওপর ১৫ শতাংশ হারে উৎসে কর কাটা হবে। শেয়ারহোল্ডার বা ইউনিটধারী ব্যক্তি ছাড়া অন্য কোনো সত্তা (যেমন কোম্পানি বা প্রতিষ্ঠান) হলে, তাদের ক্ষেত্রে উৎসে করের হার হবে ২০ শতাংশ।
তবে সংশোধনীতে উল্লেখ করা হয়েছে, কোনো কোম্পানির করমুক্ত লভ্যাংশ বিতরণের ক্ষেত্রে এই বিধান প্রযোজ্য হবে না। এছাড়া আয়কর আইনের সংশ্লিষ্ট অন্যান্য বিধান অনুযায়ী কর অব্যাহতির সুবিধা থাকলে সেটিও কার্যকর থাকবে।
এসআই






























-20260725114857.jpg)







