• ঢাকা
  • বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সোনালী ব্যাংকের সঙ্গে একীভূত হচ্ছে বিডিবিএল


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৮, ২০২৪, ০৩:০৮ পিএম
সোনালী ব্যাংকের সঙ্গে একীভূত হচ্ছে বিডিবিএল

ঢাকা: রাষ্ট্র পরিচালিত সোনালী ব্যাংক লিমিটেডের সঙ্গে একীভূত হচ্ছে উচ্চ খেলাপি ঋণের বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল)।

সোমবার (৮ এপ্রিল) দুই ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এর আগে গত বুধবার (৩ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার ও সংশ্লিষ্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) বৈঠকে একীভূত করার প্রাথমিক সিদ্ধান্ত নেয়া হয়।

সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল করিম গণমাধ্যমকে বলেন, একীভূতকরণের বিষয়ে এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি। তবে শিগগিরই একীভূতকরণের আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসতে পারে বলেও জানান তিনি।

এআর

Link copied!