• ঢাকা
  • মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

নরসিংদীর কারখানা বন্ধ ডমিনেজ স্টিলের


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ৫, ২০২৫, ০৩:২৮ পিএম
নরসিংদীর কারখানা বন্ধ ডমিনেজ স্টিলের

ফাইল ছবি

ঢাকা: দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত ডমিনেজ স্টিলের নরসিংদীর কারখানা বন্ধ পেয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ।

মঙ্গলবার (০৪ নভেম্বর) ডিএসইর একটি পরদির্শক দল সরেজমিনে পরিদর্শনে এই বন্ধ পায়। তবে সাভারের কারখানাটি চালু আছে।

২০২০ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া ডমিনেজ স্টিলের পরিশোধিত মূলধনের পরিমাণ ১০২ কোটি ৬০ লাখ টাকা। এরমধ্যে ৬৯.৮০ শতাংশ মালিকানা রয়েছে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ছাড়া) বিনিয়োগকারীদের হাতে। 

কোম্পানিটির বুধবার (০৫ নভেম্বর) শেয়ার দর ৬০ পয়সা কমে দাঁড়িয়েছে ২২.৩০ টাকায়।

এএইচ/পিএস

Link copied!