ফাইল ছবি
শেয়ারবাজারে তালিকাভুক্ত পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) মুনাফায় বড় ধরনের প্রবৃদ্ধি হয়েছে। আগের বছরের একই সময়ের তুলনায় মুনাফা (ইপিএস) বেড়েছে ৯৭ শতাংশ।
সোমবার (২৭ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রকাশিত অনীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। গতকাল রোববার অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় এ আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়।
কোম্পানিটর চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২ টাকা ৯৩ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৪৯ পয়া। সে হিসাবে ছয় মাসে কোম্পানিটির ইপিএস বেড়েছে ১ টাকা ৪৪ পয়সা বা প্রায় ৯৭ শতাংশ।
অন্যদিকে চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৬৪ পয়সা। আগের বছরের একই প্রান্তিকে যা ছিল ৮৬ পয়সা। ফলে দ্বিতীয় প্রান্তিকেও ইপিএস বেড়েছে ৭৮ পয়সা বা প্রায় ৯১ শতাংশ।
গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪০ টাকা ৮৮ পয়সা।
এসএইচ






















-20260722160634.jpg)










-20260725114857.jpg)



