• ঢাকা
  • মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

কমোডিটি মার্কেট চালুর প্রস্তুতি প্রায় শেষ: মেজবাহ উদ্দিন


নিজস্ব প্রতিবেদক মার্চ ৩, ২০২৬, ০৭:২১ পিএম
কমোডিটি মার্কেট চালুর প্রস্তুতি প্রায় শেষ: মেজবাহ উদ্দিন

ফাইল ছবি

চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসির (সিএসই) জেনারেল ম্যানেজার এন্ড হেড অফ আইসিটি ডিভিশন, মেজবাহ উদ্দিন বলেন, “কমোডিটি মার্কেটের কার্যক্রম চালুর প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। মার্কেট সংশ্লিষ্ট সকলের প্রশিক্ষণ, সচেতনতা এবং দক্ষতা বৃদ্ধি কার্যক্রম জরুরি। সমন্বিত অংশগ্রহণ যত স্বতঃস্ফূর্ত হবে, এর সুফল তত দ্রুত গ্রহন করা সম্ভব হবে।”

চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসির (সিএসই) প্রধান কার্যালয়ে মঙ্গলবার (০৩ মার্চ) পঞ্চম বারের মতো দুদিন ব্যাপী কমোডিটি ডেরিভেটিভস (কমোডিটি ডেরিভেটিভস) বিষয়ক সার্টিফিকেট প্রশিক্ষণ অনুষ্ঠান শুরু হয়েছে। এতে সিএসই এবং ডিএসইর (ডিএসই) ট্রেড (ট্রেড) ও পুঁজিবাজারের সম্মানিত প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

উদ্ভোধনী অনুষ্ঠানে সিএসইর জেনারেল ম্যানেজার এন্ড হেড অফ আইসিটি ডিভিশন মেজবাহ উদ্দিন উপস্থিত ছিলেন। এছাড়া জেনারেল ম্যানেজার এন্ড হেড অফ রিস্ক মানেজমেন্ট ডিভিশন, মর্তুজা আলম, জেনারেল ম্যানেজার এন্ড হেড অফ বিজনেস এন্ড মার্কেট ডেভেলপমেন্ট ডিভিশন, মনিরুল হক এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এসময় তিনি এসব কথা বলেন।

সিএসইর এএম-পিআর ডিপার্টমেন্ট, তানিয়া বেগম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

মূল প্রশিক্ষণে কমোডিটি এক্সচেঞ্জ (কমোডিটি এক্সচেঞ্জ) বিষয়ক রেগুলেটরি (রেগুলেটরি), বিজনেস (বিজনেস) এবং টেকনোলজি (টেকনোলজি) বিষয়ক উপস্থাপনা প্রদান করেন মর্তুজা আলম, কমোডিটি এক্সচেঞ্জ প্রোজেক্ট সদস্য ফয়সাল হুদা, হাবিবুল্লাহ এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার দিদারুল আলম। এছাড়া এমসিএক্স (মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ) ইন্ডিয়া-র ভাইস প্রেসিডেন্ট এন্ড অব রিসার্চ, দেবজ্যোতি দে অনলাইন প্ল্যাটফর্ম (অনলাইন প্ল্যাটফর্ম)-এর মাধ্যমে অংশগ্রহণ করেন।

উদ্ভোধনি বক্তব্যে মেজবাহ উদ্দিন বলেন, “কমোডিটি মার্কেটের কার্যক্রম চালুর প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। মার্কেট সংশ্লিষ্ট সকলের প্রশিক্ষণ, সচেতনতা এবং দক্ষতা বৃদ্ধি কার্যক্রম জরুরি। সমন্বিত অংশগ্রহণ যত স্বতঃস্ফূর্ত হবে, এর সুফল তত দ্রুত গ্রহন করা সম্ভব হবে।”

মনিরুল হক বলেন, “ইক্যুইটি (ইক্যুইটি) এবং কমোডিটি মার্কেটের মধ্যে পার্থক্য আছে। বিশেষ করে সেটেলমেন্ট (সেটেলমেন্ট) পদ্ধতি, মার্জিন (মার্জিন) সিস্টেম এবং ট্রেডিং (ট্রেডিং) পদ্ধতিতে। বিশ্বজুড়ে বাজার পরিস্থিতি বিচার বিশ্লেষণ করা জরুরি। কমোডিটি মার্কেটের মূল আকর্ষণ হলো এটি লেভারেজড (লেভারেজড) এবং তথ্যভিত্তিক। আপনার তথ্য ভাণ্ডার যত বেশি, সিদ্ধান্ত গ্রহণ তত দ্রুত।”

মর্তুজা আলম বলেন, “দুই দিনে কমোডিটি মার্কেট পুরোপুরি জানা সম্ভব নয়। তবে বুনিয়াদি কোর্স পরবর্তী পদক্ষেপের জন্য পথ দেখাবে। আশা করি, প্রশিক্ষণের মাধ্যমে জানা বিষয়গুলোর চর্চা অব্যাহত রাখবেন এবং নিজেকে প্রস্তুত করবেন।”

এসএইচ 

Wordbridge School
Link copied!