• ঢাকা
  • শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আল-আকসা মসজিদের খতিবকে ধরে নিয়ে গেল ইসরায়েলি বাহিনী


আন্তর্জাতিক ডেস্ক অক্টোবর ২৩, ২০২৬, ০৮:৪০ পিএম
আল-আকসা মসজিদের খতিবকে ধরে নিয়ে গেল ইসরায়েলি বাহিনী

ছবি: সংগৃহীত

পবিত্র আল-আকসা মসজিদের খতিব শেখ খালেদ আবু জুমআকে গ্রেপ্তার করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। শুক্রবার জুমার নামাজ শেষ হওয়ার পরপরই তাকে গ্রেপ্তার করা হয়। তবে ঠিক কী কারণে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা দেয়নি ইসরায়েলি কর্তৃপক্ষ।

জেরুজালেম গভর্নরেট মিডিয়া অফিসের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আল-আকসা মসজিদে জুমার নামাজ পরিচালনা ও তা শেষ হওয়ার পরপরই ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সদস্যরা খতিব শেখ খালেদ আবু জুমআকে ঘেরাও করে এবং সঙ্গে সঙ্গে তুলে নিয়ে যায়। কী কারণে এই গ্রেপ্তার অভিযান চালানো হলো, সে বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা নির্দিষ্ট অভিযোগের কথা জানানো হয়নি।

জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ফিলিস্তিনি মুসল্লি ও প্রবীণ ধর্মীয় ব্যক্তিত্বদের ওপর ইসরায়েলি বাহিনীর নানা ধরনের কড়াকড়ি আরোপ ও নিয়মিত আটকের ঘটনায় দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক পরিসরে তীব্র উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। খতিবকে গ্রেপ্তারের এই ঘটনায় এলাকাটিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

এসএইচ 

Link copied!