• ঢাকা
  • রবিবার, ০৮ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ঈদে নতুন টাকা সরবরাহ করবে না বাংলাদেশ ব্যাংক


নিজস্ব প্রতিবেদক মার্চ ৮, ২০২৬, ০২:৪৬ পিএম
ঈদে নতুন টাকা সরবরাহ করবে না বাংলাদেশ ব্যাংক

ফাইল ছবি

ঢাকা: ঈদের আগে কেন্দ্রীয় ব্যাংক এবং বাণিজ্যিক ব্যাংকগুলো নতুন কাগজের নোট পর্যাপ্ত করে গ্রাহকদের মাঝে বিনিময় বা সরবরাহ করে থাকে। তবে এবার নতুন নোট সরবরাহ করবে না বাংলাদেশ ব্যাংক।

রোববার (৮ মার্চ) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে এবারের ঈদ উপলক্ষে বাজারে নতুন টাকা সরবরাহ করা হবে না।

জানা যায়, নতুন নোট ঈদের সময় পরিবার-পরিজন বা শিশুদের ঈদ সালামি হিসেবে দেওয়া হয় এবং এক ধরনের সাংস্কৃতিক অভ্যাস হিসেবে চাহিদা থাকে। কিন্তু এবার সে খুশি বিতরণ হচ্ছে না।

এএইচ/পিএস

Wordbridge School
Link copied!