• ঢাকা
  • রবিবার, ০৮ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

যুদ্ধের প্রভাবে শেয়ারবাজারে বড় ধস


নিজস্ব প্রতিবেদক মার্চ ৮, ২০২৬, ০৩:০৯ পিএম
যুদ্ধের প্রভাবে শেয়ারবাজারে বড় ধস

ছবি : সংগৃহীত

ঢাকা: ইরানে আক্রমণ করেছে আমেরিকা-ইসরায়েল আর যুদ্ধের বিশাল প্রভাব পড়েছে বাংলাদেশের শেয়ারবাজারে। বড় পতন দেখা দিয়েছে দেশের শেয়ারবাজারে। একদিনে রেকর্ড ২৩২ পয়েন্ট কমেছে সূচক, লেনদেন কমেছে অনেকাংশ। 

রোববার (০৮ মার্চ) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৩২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫০০৯ পয়েন্টে। যা বৃহস্পতিবার ৮২ পয়েন্ট, বুধবার ২ পয়েন্ট ও মঙ্গলবার ২০৯ পয়েন্ট কমেছিল।

এর আগে যুদ্ধ শুরুর পর প্রথম কার্যদিবস রোববার (০১ মার্চ) কমেছিল ১৩৯ পয়েন্ট। তবে বিএসইসিতে পরিবর্তনের আভাসে সোমবার (০২ মার্চ) ৭২ পয়েন্ট বেড়েছিল।

আজ ডিএসইতে ৫৩১ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৪৫৯ কোটি ৪২ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ৭২ কোটি ৪৬ লাখ টাকার বা ১৬ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯০টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১০ টি বা ২.৫৬ শতাংশের। আর দর কমেছে ৩৭১ টি বা ৯৫.১৩ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৯ টি বা ২.৩১ শতাংশের।

অপরদিকে সিএসইতে রোববার ১৬ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৬৪ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৭ টির, কমেছে ১৪৫ টির এবং পরিবর্তন হয়নি ২ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪২০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪৪০৫ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ৪১ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ১৯২ পয়েন্ট কমেছিল।

এএইচ/পিএস

Wordbridge School
Link copied!