• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

রানার অটো ছাড়ছে বিদেশী বিনিয়োগকারী প্রতিষ্ঠান 


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৯, ২০২৬, ১২:৪০ পিএম
রানার অটো ছাড়ছে বিদেশী বিনিয়োগকারী প্রতিষ্ঠান 

ঢাকা: দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত রানার অটোমোবাইলস থেকে বেরিয়ে যাচ্ছে বিদেশী বিনিয়োগকারী প্রতিষ্ঠান ব্রুমার ফ্রন্ট্রিয়ার পিই ২ (মাউরিটিয়াস) লিমিটেড। 

বৃহস্পতিবার (৯ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, প্রতিষ্ঠানটি রানার অটোর কর্পোরেট পরিচালক ছিল। রানার অটোর ধারন করা সব শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে এই প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ।

কর্পোরেট পরিচালক ব্রুমার ফ্রন্টিয়ারের কাছে রানার অটোর ৫০ লাখ শেয়ার রয়েছে। যা সম্পূর্ণ বিক্রি করার ঘোষণা দেওয়া হয়েছে। যা আগামি ৩০ এপ্রিলের মধ্যে পাবলিক ও ব্লক মার্কেটে বিক্রি করা হবে।

এসআই

Link copied!