• ঢাকা
  • রবিবার, ১২ জুলাই, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বিজিআইসির দ্বিতীয় প্রান্তিক প্রকাশ


নিজস্ব প্রতিবেদক জুলাই ১২, ২০২৬, ০৫:১৩ পিএম
বিজিআইসির দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

ফাইল ছবি

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ জেনারেল ইনসিওরেন্স কোম্পানী পিএলসি (বিজিআইসি) গত ৩০ জুন ২০২৬ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৬-জুন’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

রোববার (১২ জুলাই) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৬-জুন’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৫ পয়সা। গত বছর একই সময়ে ৫৬ পয়সা আয় হয়েছিল।

হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৬-জুন’২৬) কোম্পানির ইপিএস হয়েছে ১ টাকা ২৪ পয়সা। গত বছরের একই সময়ে তা ছিল ১ টাকা ২৩ পয়সা।

গত ৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ২২ টাকা ৫ পয়সা।

এএইচ/পিএস

Link copied!