• ঢাকা
  • রবিবার, ০৫ জুলাই, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বদলি করা হলো পুলিশের ৬ ডিআইজিকে


নিজস্ব প্রতিবেদক জুলাই ৫, ২০২৬, ০৭:৩৬ পিএম
বদলি করা হলো পুলিশের ৬ ডিআইজিকে

ফাইল ছবি

ঢাকা: পুলিশের ডিআইজি সমমর্যাদার ৬ কর্মকর্তাকে বিভিন্ন দায়িত্বে বদলি ও পদায়ন করেছে সরকার। রোববার (৫ জুলাই) এ সংক্রান্ত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।  

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ডিআইজি মো. ইকবাল হোসেনকে এসবি থেকে ঢাকা রেঞ্জে, বরিশালের কমিশনার ডিআইজি আশিক সাঈদকে রাজশাহী রেঞ্জে, ডিআইজি আবু রায়হান মুহাম্মদ সালেহ্কে পুলিশ অধিদফতর থেকে বরিশালের কমিশনার পদে, ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানকে বরিশাল রেঞ্জ থেকে খুলনা রেঞ্জে, ডিআইজি মো. রেজাউল হককে খুলনা রেঞ্জ থেকে খুলনা শিল্পাঞ্চল পুলিশে এবং ডিআইজি মোহাম্মদ শাহজাহানকে রাজশাহী রেঞ্জ থেকে ঢাকায় এপিবিএনে পদায়ন করা হয়েছে।
 
প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।

পিএস

Link copied!