• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

১০৭ শতাংশ লোকসান বেড়েছে আলহাজ্ব টেক্সটাইলের 


নিজস্ব প্রতিবেদক জুলাই ২৩, ২০২৬, ০২:১৩ পিএম
১০৭ শতাংশ লোকসান বেড়েছে আলহাজ্ব টেক্সটাইলের 

ফাইল ছবি

ঢাকা: দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত আলহাজ্ব টেক্সটাইলের গত অর্থবছরের ৯ মাসের (জুলাই ২০২৫- মার্চ ২০২৬) ব্যবসায় ১০৭ শতাংশ লোকসান বেড়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আলহাজ্ব টেক্সটাইলের ৯ মাসে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২.২২ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ১.০৭ টাকা। এতে করে ব্যবসায় শেয়ারপ্রতি লোকসান বেড়েছে ১.১৫ টাকা বা ১০৭ শতাংশ।

কোম্পানিটির ৩য় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ ২০২৬) শেয়ারপ্রতি লোকসান হয়েছে ০.৮২ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ০.৩০ টাকা। এতে করে ব্যবসায় শেয়ারপ্রতি লোকসান বেড়েছে ১.১২ টাকা বা ৩৭৩ শতাংশ।

গত ৩১ মার্চ কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪.১৬ টাকায়।

এএইচ/পিএস

Link copied!